July 9, 2026, 11:10 am

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

Reporter Name
  • আপডেট Sunday, November 2, 2025
  • 55 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযানে মাদক, চোরাচালান ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে একাধিক পুলিশ টিম গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান পরিচালনা করে।
ওসি’র নির্দেশনায় এসআই ফিরুজ আহমেদ ও এসআই জালাল উদ্দিন যৌথভাবে পৌরসভার চরনিখলা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের তিন আসামি আকরাম হোসেনের ছেলে মারুফ মিয়া (২৫), মৃত আবু সিদ্দিকের ছেলে আলিফ জাহান পার্থ (২০) এবং নূরুন নবীর ছেলে নূর হামীম রুশোকে (২০) গ্রেপ্তার করে।
অপরদিকে, এসআই রাশেদ মোশাররফের নেতৃত্বে উপজেলার শিমুলতলী এলাকায় পরিচালিত অভিযানে বিশেষ ক্ষমতা আইনে মাদক চোরাচালান মামলার আসামি চর শিহারী গ্রামের নূর ইসলামের ছেলে রাফি ইসলামকে (২১) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
এছাড়া এসআই জালাল উদ্দিনের নেতৃত্বে আরও এক অভিযানে মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাঁচপাড়া গ্রামের গেন্দু লাল রবি দাসের ছেলে রোপন রবি দাস (২৮) এবং বাশহাটি গ্রামের মৃত হাশেম উদ্দিন মেম্বারের ছেলে কাজল মিয়াকে (২১) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ দুইজন, ১৭ পিস ভারতীয় কম্বলসহ একজন এবং সন্ত্রাসবিরোধী আইন মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর