October 12, 2026, 10:11 am

স্বৈরাচারী সরকারের সময় দলবাজি করে অনেক শিক্ষক চাকরি নিয়েছেন: ধর্ম উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Saturday, November 1, 2025
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিগত স্বৈরাচার সরকারের সময় অনেক শিক্ষক দলবাজি করে চাকরি নিয়েছেন। শনিবার দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন!
ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সরকারের বয়স ১৫ মাস। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের নাজুক অবস্থায় দায়িত্ব নিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল না। তারপরও আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি।
এ সময়ে ধর্ম মন্ত্রণালয়ে যথেষ্ট সফলতা আছে দাবি করে তিনি আরও বলেন, যেগুলো আমি করতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। আমার মন্ত্রণালয়ে ভালো মানুষও আছে আবার দুর্নীতিবাজও আছে। তবে দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
বিগত ১৭ বছরে লালমনিরহাটের কোনো উন্নয়ন হয়নি এক বক্তার এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আমরা অভিযোগ শুনতে চাই না। আগামী ফেব্রুয়ারিতে দেশে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে যাকে দিয়ে উন্নয়ন হয়, তাকেই নির্বাচিত করুন।
লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় পরিচালক মোস্তফা মনসুর আলম খান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাসেল মিয়া, জেলা জামায়াতের সাবেক আমির হাবিবুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর