July 9, 2026, 7:34 am

গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ জসিমউদ্দীন পাটের লিফলেট বিতরণ ও গণসংযোগ

Reporter Name
  • আপডেট Friday, October 31, 2025
  • 126 জন দেখেছে

শারমিন আক্তার:: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গী ৪৩নং ওয়ার্ডের পাগাড় পাঠানপাড়া, ঢাকা ডাইং সংলগ্ন এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট দিনব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে টঙ্গী পূর্ব থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ সময় তারা ৪৩নং ওয়ার্ডের অলি-গলি, পাড়া-মহল্লার প্রতিটি ঘরে ঘরে গিয়ে জনগণের হাতে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ৩১ দফার মূল উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন।
গাজীপুর-৬ আনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনার রূপরেখা। আমরা মাঠে নেমেছি—এই দফাগুলো বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে। জনগণ আজ পরিবর্তন চায়। বিএনপির ৩১ দফা হচ্ছে সেই পরিবর্তনের প্রতিশ্রুতি—যেখানে থাকবে সুশাসন, জবাবদিহিতা ও জনগণের সরকার প্রতিষ্ঠার স্বপ্ন। লিফলেট বিতরণের সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকে বিএনপির কর্মসূচির প্রতি সমর্থন জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। দিনব্যাপী কর্মসূচি শেষে হাজী মোহাম্মদ জসিমউদ্দীন ভাট স্থানীয় একটি মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন এবং দেশ, জাতি ও দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর