July 9, 2026, 7:34 am

গাজীপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আক্তারুল আলম মাস্টারের লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Wednesday, October 29, 2025
  • 84 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর-৩ (শ্রীপুর ও সদর উপজেলার আংশিক এলাকা) সংসদীয় আসনে লিফলেট বিতরণ করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আক্তারুল আলম মাস্টার। আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ পরিচালনা করেন।
ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির উদ্দেশ্য ও বার্তা তুলে ধরেন আক্তারুল আলম মাস্টার। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকসহ তিন শতাধিক লোক অংশগ্রহণ করেন।
এ সময় আক্তারুল আলম মাস্টার বলেন,“বিএনপি ঘোষিত ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি জনগণের মুক্তির সনদ। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতেই এই কর্মসূচি জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে।”
তিনি আরও বলেন,“গাজীপুর-৩ আসনের মানুষ আজ পরিবর্তনের প্রত্যাশায়। বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নিরাপদ ও সমৃদ্ধ হবে।” স্থানীয় নেতৃবৃন্দের মতে, এ কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া মিলছে। লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে বিএনপির বার্তা সাধারণ মানুষের কাছে আরও স্পষ্টভাবে পৌঁছে যাচ্ছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর