July 8, 2026, 8:42 pm

আলেম-ওলামারাই সমাজকে পাল্টে দিতে পারেন : শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

Reporter Name
  • আপডেট Wednesday, October 29, 2025
  • 70 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আলেম-ওলামারাই সমাজকে পাল্টে দিতে পারেন, তাদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, সমাজে মানবতার কল্যাণে কাজ করা, ন্যায় প্রতিষ্ঠা করা এবং সমাজে শান্তি বজায় রাখার জন্য আলেম ও ওলামাদের ভূমিকা অপরিসীম। পাশাপাশি ইসলামের আলোকে সমাজে ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। তাহলে সমাজে অশান্তি-হানাহানি ও মারামারি দূর হবে। আজ বুধবার দুপুরে শহরের মডেল মসজিদ হলরুমে শানে-সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ইমাম-খতিব কনফারেন্স অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, মাদকের কারণে যুব সমাজ ও উঠতি বয়সি তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে ইমাম ও খতিবদের বড় ভূমিকা রাখতে হবে। মাদক মুক্ত করতে না পারলে সমাজটা আরো কলুষিত হবে। তাই রাজনীতিবিদদের সঙ্গে আলেম ও ওলামারাই এগিয়ে আসতে হবে। সবার প্রচেষ্টায় সমাজ থেকে মাদক মুক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, ইমাম-খতিবরাই পারেন, অন্ধকার থেকে সমাজকে আলোর পথে নিয়ে যেতে। এসময় শাহে-সাহাবা খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, মহাসচিব মুফতি শরীফ উল্যাহ তারেকী, টুমচর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী, জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, মাওলানা মুজাহিদুল হক ও মাওলানা হাবিব উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর