October 12, 2026, 10:14 am

বাংলা একাডেমিতে আল মাহমুদ লেখক কর্নার চালু

Reporter Name
  • আপডেট Wednesday, October 29, 2025
  • 107 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: বাংলা সাহিত্যের শক্তিমান কবি আল মাহমুদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর বাংলা একাডেমিতে একটি বিশেষ কর্নার চালু হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কর্নারটির উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আল মাহমুদ লেখক কর্নার’-এ সেমিনার কক্ষ ও লেখক আড্ডার আলাদা পরিসর থাকবে।
বাংলা একাডেমির জনসংযোগ উপ–বিভাগের উপ–পরিচালক নার্গিস সানজিদা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের দ্বিতীয় তলায় নবনির্মিত ‘আল মাহমুদ লেখক কর্নার’-এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এ সময় বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা, পরিচালক, উপপরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আল মাহমুদ লেখক কর্নারে সেমিনার কক্ষ ও লেখক আড্ডার আলাদা পরিসর থাকবে। পঞ্চাশ আসনের শীতাতপনিয়ন্ত্রিত সেমিনার কক্ষ (সাউন্ড সিস্টেমসহ) নামমাত্র মূল্যে সাহিত্য আলোচনা, প্রকাশনা অনুষ্ঠান ইত্যাদির জন্য বরাদ্দ নেওয়া যাবে। লেখক আড্ডার কক্ষ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত (ছুটির দিন ছাড়া) লেখকদের জন্য উন্মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর