July 9, 2026, 8:43 am

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name
  • আপডেট Tuesday, October 28, 2025
  • 59 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে এ র‍্যালির আয়োজন করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। র‍্যালিটি টঙ্গীর মিলগেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বাটা গেট এলাকায় গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে সভায় নাজমুল হোসেন মন্ডল বলেন, ‘যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোমেন মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানা যুবদলের যেকোন পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত আছে। গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরনের দিকনির্দেশনায় টঙ্গী পূর্ব থানা যুবদল একটি সুশৃঙ্খল সংগঠন হিসেবে তারেক রহমানের ৩১ বাস্তবায়নে কাজ করে যাবে।’ র‍্যালিতে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রাজ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর