July 9, 2026, 8:43 am

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধ থাকতে হবে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে : সুমন সরকার

Reporter Name
  • আপডেট Tuesday, October 28, 2025
  • 82 জন দেখেছে

শারমিন আক্তার:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নং ওয়ার্ডে মেগা সিটিতে এই কর্মসূচি পালন করা হয়।
প্রধান অতিথি জাবেদ আহমেদ সুমন সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে যুবদল ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে আকবর হোসেন ফারুক বলেন, ৫ আগস্টের আগে দুর সময় যারা বিএনপির সাথে থেকে হামলা মামলায় স্বীকার হয়েছেন তারাই আগামীতে নেতৃত্ব দিবেন ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানার বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমদ সমুন সরকার। গাজীপুর মহানগর যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বেনজির আহমেদ পিন্টু, ৫৬ ওয়ার্ডের বিএনপির সভাপতি গাজী আমানুল্লাহ আমান, যুবদলের নেতা আবুল হোসেন, জাবেদ মাহমুদ, আব্দুল কুদ্দুস শিতল, আঃ সালাম, প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর