July 9, 2026, 11:11 am

টঙ্গীতে শ্রমিকদের কর্মবিরতির ফলে মুক্তা পানির উৎপাদন বন্ধ

শারমিন আক্তার::
  • আপডেট Tuesday, October 28, 2025
  • 81 জন দেখেছে

শারমিন আক্তার:: গাজীপুর মহানগরীর টঙ্গীর নতুন বাজার এলাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের অধীন মৈত্রী শিল্প প্রতিষ্ঠান ‘মুক্তা ড্রিংকিং ওয়াটার অটোমেশন প্ল্যান্ট’ গত ৮ দিন যাবত মুক্তা পানি উৎপাদন বন্ধ রয়েছে। এতে বাজারে বহুল ব্যবহৃত এ বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
জানা যায়, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নারী কর্মচারীদের প্রতি অনৈতিক আচরণের অভিযোগ রয়েছে। এইসব অভিযোগেত তাকে ওই প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। এতে ওই কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
প্রতিবন্ধী শ্রমিক-কর্মচারীরা জানায়, এসব অভিযোগের পরও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তারা গত ২০ অক্টোবর থেকে কর্মবিরতি ও আন্দোলন শুরু করেছেন। নির্বাহী পরিচালকের পদ থেকে অপসারণ না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে একাধিকবার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। এরফলে বন্ধ রয়েছে মুক্তা পানির উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম।
এ বিষয়ে মৈত্রী শিল্পের কারখানা ব্যবস্থাপক মহসিন আলী জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে উৎপাদন স্বাভাবিক করার চেষ্টা চলছে। নির্বাহী পরিচালকের বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। তবে শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর