বাশার:: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে এলডিপির২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি সমগ্র উপজেলাকে উৎসব মুখর পরিবেশে রবিবার উদযাপন করা হয়।হাজারো জনতার উল্লাস ও স্লোগানে মুখরিত হয়ে এ কর্মসূচি এলডিপির গণতান্ত্রিক আদর্শ ও উন্নয়নের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এডভোকেট ডক্টর আওরঙ্গজেব বেলাল।তিনি ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের এলডিপির মনোনীত প্রার্থী ও প্রেসিডিয়াম সদস্য ড.বেলাল বলেন,এলডিপি জনগণের স্বপ্নের প্রতিনিধিত্ব করে,ঈশ্বরগঞ্জকে সমৃদ্ধ ও আধুনিক উপজেলায় রূপান্তরিত করা হবে।এই ঐতিহাসিক মুহূর্ত জনগণের মধ্যে অসীম উদ্দীপনা সৃষ্টি করেছে।তিনি আরো বলেন আমাদের দৃঢ় অঙ্গীকার
কর্মসংস্থান,স্থানীয় কারখানা স্থাপনের মাধ্যমে হাজারো চাকরির সুযোগ করা হবে।বিদেশে কর্মসংস্থান:প্রতি ইউনিয়নে ৫০০০ জনকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে চাকরির সুযোগ ও রেমিট্যান্স বৃদ্ধি।শিক্ষার উন্নয়নে নতুন শিক্ষা প্রতিষ্ঠান ও ডিজিটাল লার্নিং প্রবর্তন করা হবে।স্বাস্থ্যসেবা আধুনিক হাসপাতাল ও সুলভ চিকিৎসা নিশ্চিত।উদ্যোক্তা উন্নয়ন: ক্ষুদ্র ঋণ ও প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর ব্যবসা।অবকাঠামো: রাস্তাঘাট,সেতু ও বিদ্যুৎ সরবরাহের উন্নতি ডিজিটাল রূপান্তর: আইটি হাব ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মক্ষেত্র।কৃষি উন্নয়ন: আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান। মহিলা ক্ষমতায়ন: সেলাই প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ সুবিধা।
ঈশ্বরগঞ্জ উপজেলা এলডিপি কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দের নিষ্ঠার মাধ্যমে এই আয়োজন সফল হয়েছে। এলডিপির এই ২০তম বার্ষিকী ঈশ্বরগঞ্জের জন্য এক সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতিশ্রুতি বহন করে।ডক্টর আওরঙ্গজেব বেলালের নেতৃত্বে আমরা ঈশ্বরগঞ্জ জনগণের আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ।এসময় উপজেলা এলডিপির সভাপতি মুহাঃ মনজুরুল হক,সহ-সভাপতি শেখ মুহাম্মদ,সাংগঠনিক সম্পাদক শাহ আলম লিটন,উপজেলা গনতান্ত্রিক যুবদলের সভাপতি সোহাগ তালুকদার সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।