July 8, 2026, 11:01 pm

জাতি নির্বাচনী ট্রেনে উঠেছে, বিজয় হবে জাতীয়তাবাদী শক্তির : নার্গিস বেগম

Reporter Name
  • আপডেট Monday, October 27, 2025
  • 70 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘জাতি নির্বাচনী ট্রেনে উঠে গেছে। এই নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয় দেখতে চায় জনগণ। দেশের আপামর জনতা আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রের চালকের আসনে দেখতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’ আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেলে যশোর টাউন হল ময়দানে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবদল আয়োজিত র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘নৈতিক শক্তির বলে হাসিনাবিরোধী আন্দোলনে বিএনপি জয়ী হয়েছে। মানুষের ঘৃণা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়, এমন রাজনীতি বিএনপি করে না। বিরোধী দলে থেকেও প্রমাণ হয়েছে—বিএনপির কোনো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায়নি, শত নির্যাতনেও কেউ দল ত্যাগ করেনি।
এটাই বিএনপির অন্তর্নিহিত শক্তি।’
তিনি আরো বলেন, ‘বারবার দেশে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হয়েছে। পরাশক্তি ও আধিপত্যবাদী কুচক্রের মধ্যেও জাতীয়তাবাদী শক্তি মাথা তুলে দাঁড়িয়েছে। কখনো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণ সেই লড়াইয়ে জয়ী হয়েছে। এমন সংগ্রামমুখর সময়েই যুবদলের জন্ম হয়েছিল।’
জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা প্রসঙ্গে অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘দেশের তরুণসমাজে জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে এবং গণতন্ত্রকে শক্তিশালী রূপ দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।’
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনসারুল হক রানা।
বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবলু ও আরিফুল ইসলাম আরিফ প্রমুখ। সমাবেশ শেষে অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি দড়াটানা মোড়, চিত্রা, চৌরাস্তা মোড় ও আর এন রোড ঘুরে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর