July 8, 2026, 11:10 pm

আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে: ড. আব্দুল মঈন খান

Reporter Name
  • আপডেট Monday, October 27, 2025
  • 73 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার পথে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখের বেশি মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিল। বিএনপির এমন কোন নেতা নাই যার বিরুদ্ধে স্বৈরাচারী আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে অত্যাচার, জুলুম করে করেনি। আওয়ামী লীগ চেয়েছিল নেতাকর্মীদের উপর জেল জুলুম নির্যাতন করে এ দেশ থেকে বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে। কিন্তু তাদের সেই অন্যায় অত্যাচারে বিএনপি নিশ্চিহ্ন হয়নি বরং এখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার পথে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন। এসময় মঈন খান বলেন, পৃথিবীর ইতিহাসে যারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউই টিকে থাকতে পারেনি। তাই আওয়ামী লীগও টিকে থাকে পারেনি।
পলাশ উপজেলা যুবদলের আহব্বায়ক নিছার আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন; পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, সহসভাপতি আওলাদ হোসেন জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্ধয়ক হাজী জাহিদ হোসেন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো: আলম মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, পৌর মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, পৌর যুবদলের আহবায়ক মাহমুদুল হক মোমেন, সদস্য সচিব শাহীন বিন ইউসুফ, যুগ্ম আহবায়ক শরিফ আহমেদ পিন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আল-আমীন ভুইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর