July 8, 2026, 11:10 pm

গাজীপুর মহানগর তাঁতীদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Monday, October 27, 2025
  • 79 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগর তাঁতীদলের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন। গত শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারীর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর তাঁতীদলের সদস্য সচিব তাজউদ্দিন তাজুসহ গাজীপুর মহানগর তাঁতি দলের নেতৃবৃন্দ।
এ সময় তাজুল ইসলাম তাজু বলেন, “তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা হচ্ছে একটি জনগণের রাষ্ট্র গঠনের নীলনকশা। বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি নতুন জাতীয় ঐক্য ও সুবিচারভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।
তিনি আরো বলেন, আমরা মহানগরীর প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে জনগণের কাছে বিএনপির ৩১ দফা তুলে ধরছি। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধার ও ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার। আমাদের জনপ্রিয় প্রতীক ‘ধানের শীষ’ এই মার্কায় সকলকে ভোট দেয়ার আহ্বান জনাচ্ছি। কারণ এই প্রতীকই জনগণের মুক্তি ও ন্যায়ের প্রতীক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর