July 9, 2026, 12:08 pm

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে যুবক নিহতের আড়াই ঘণ্টা পর উত্তরা-আগারগাঁও রুটে মেট্রো রেল চলাচল শুরু

Reporter Name
  • আপডেট Sunday, October 26, 2025
  • 68 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরা-আগারগাঁও-উত্তরা সেকশনে মেট্রো রেলের চলাচল শুরু হয়েছে। তবে বন্ধ রয়েছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও অংশের চলাচল। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একটি সূত্র।
সূত্রটি জানায়, একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় দুপুর সাড়ে ১২টা থেকে উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। তবে যাত্রীদের সুবিধার্থে দুপুর ২টা ৫৮মিনিট থেকে উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে বলে জানা গেছে। এ ঘটনার পর থেকে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর