শারমিন আক্তার:: গাজীপুর-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদারের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন রোড এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফ হোসেন হাওলাদার। তিনি বলেন, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গাজীপুর সর্বোচ্চ মামলা খেয়েছি। জুলুম নির্যাতনের শিকার হয়েছি। দল যদি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায় করেন তাহলে গাজীপুর ৬ আসনে ধানের শীষের মনোনয়ন আমি পাবো।
তিনি আরও বলেন, দেশের চলমান সংকট মোকাবিলায় এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, কর্মসংস্থান সৃষ্টি ও ন্যায়ের সমাজ গঠনে বিএনপির এই কর্মসূচিই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনবে।”
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা আরিফ হোসেন হাওলাদারের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং আগামী দিনগুলোতে আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভায় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন টঙ্গীর ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি আমিনুর রহমান মধু,ওয়ার্ড বিএনপি’র সভাপতি নিশাত মাহমুদ জালাল, নোয়াখালী জনকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম খলিল,যুবদল নেতা জসিম,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।