নিজস্ব প্রতিবেদক:: টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া আজ শনিবার অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নিয়ে তিনি বলেন, একটি মহল ষড়যন্ত্র করে আমাকে হয়রানি, মিথ্যা মামলা ও বিভিন্ন অপপ্রচার চালিয়ে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষের দায়িত্ব থেকে দূরে রেখেছিল। আমি কোন অন্যায় করিনি তাই আজ আমার দায়িত্ব বুঝে পেয়েছি। সবই সাজানো নাটক ছিলো।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে সুনামের সহিত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলাম। কিন্তু একটি মহল তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে মিথ্যা মামলা দায়ের করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটন করা হোক। কেউ যেন ব্যক্তিগত প্রতিহিংসার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে না পারে।
এ বিষয়ে অভিভাবকেরা জানান, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া একজন নিষ্ঠাবান ও অভিজ্ঞ শিক্ষক। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো উদ্দেশ্যমূলক বলেই মনে হচ্ছে। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ দীর্ঘদিন ধরে ভালো ফলাফল ও শৃঙ্খলার দৃষ্টান্ত স্থাপন করেছে, যা কিছু মহল সহ্য করতে পারছে না। আমরা আশা করছি কলেজ কর্তৃপক্ষ এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানটির পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পাঠদান কার্যক্রম চলমান থাকে।