July 9, 2026, 1:38 pm

টঙ্গীর আরিচপুর বউবাজার এলাকায় প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করায় বাড়ছে অপরাধ

Reporter Name
  • আপডেট Friday, October 24, 2025
  • 86 জন দেখেছে

স্টাফ রিপোর্টার:: গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব আরিচপুর ৪৫নং ওয়ার্ড নদীর পূর্বপাড় সরকারবাড়ি এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানিয়েছেন।
স্থানীয়রা জানান, টঙ্গীর পূর্ব আরিচপুর নদীর পূর্বপাড়া সরকারবারি এলাকায় ছিনতাইকারী, ডাকাতি, জমি দখল ও দেহ ব্যবসার মতো ঘটনা প্রতিনিয়তই ঘটছে। অভিযোগ রয়েছে এইসব অপরাধ কর্মকান্ডের নেতৃত্ব দিচ্ছেন নাসিমা নামের এক নারী। তিনি আওয়ামী দোসর শাহ আলম রিপনের দেহরক্ষী হিসেবে কাজ করছেন বলে জানা যায়। নাসিমার এইসব কর্মকান্ডে স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
এছাড়াও অভিযোগ রয়েছে, এলাকার ছোট ছোট বাচ্চাদের দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করছে স্থানীয় একটি বাড়িতে বসে। নাসিমার ভাই নূরে আলম। তিনি বিএনপির পরিচয় দিয়ে ওই এলাকায় বিভিন্ন লোকজনকে হয়রানি করছেন বলে অভিযোগ রয়েছে। নূরে আলমের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলা রয়েছে।
নূরে আলম আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পরিচয় দিয়ে নিজের স্বার্থ হাসিল করেছে। এখন আবার বিএনপির পরিচয় দিয়ে এলাকায় রাম রাজত্ব কায়েম করছেন। তাদের এইসব অপরাধ কর্মকান্ডের প্রতিবাদ করতে গেলে ভুক্তভোগীদের উপর নেমে আসে নির্যাতন, হামলা, মামলা ও হত্যার হুমকি-ধমকি। তাই ভুক্তভোগীরা স্থানীয় পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছেন এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর