October 9, 2026, 10:27 am

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, October 23, 2025
  • 100 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন মোহাম্মদপুর থানা পুলিশ। মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর)  দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-নাজমা (২৫), সুমি আক্তার শিল্পী (২২), মোবারক (৪০), হাফিজুল (২৭), টিপু (৩০), আশিক (৩০), শ্রাবণ শাওন (২৫), তৈমুর আরিফ (৩৮), রাসেল (২৪), আব্দুল করিম (২২), বিল্লাল (৩২), মনির (৩০) ও হান্নান ইমরান (২০)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর