July 9, 2026, 2:53 pm

গাজীপুর ও বুয়েটে ধর্ষণের বিচার চেয়ে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

Reporter Name
  • আপডেট Thursday, October 23, 2025
  • 77 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রী ধর্ষণ, বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়ের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রী সংস্থা। একই সঙ্গে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও তদন্ত করে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ মানববন্ধন করেন ছাত্রীসংস্থার নেতাকর্মীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ একটি মনস্তাত্ত্বিক ব্যাধি। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্যমতে, নারী, শিশু, বৃদ্ধসহ নবজাতক পর্যন্তু ধর্ষণের শিকার হচ্ছে। এক্ষেত্রে সরকারের যতাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
ছাত্রী সংস্থার প্রতিনিধি শুখীমন খাতুন বলেন, জুলাই আন্দোলনে নারী ,পুরুষ, শিশু সবাই অংশগ্রহণ করেছিল। তাই আমরা আশা করেছিলাম এমন একটা দেশ হবে যেখানে সবার অধিকার রক্ষা করা হবে। ধর্ষণের ঘটনা বারবারই ঘটছে এবং বারবারই আমাদের আপনাদের সামনে দাঁড়াতে হচ্ছে। আমরা নারীদের জন্য নিরাপদ দেশ গঠন করতে পেরেছি কি না? গত ৫ বছরে ৬ হাজার ৩০৫ নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৭১ জন ১৮ বছরের কম বয়সী। গত ২ মাসে ১০৭ জন ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে ৬৬ জন ১৮ বছরের কম বয়সী।
জবি শিক্ষার্থী ইশারতি ইমু বলেন, এরকম চলতে থাকলে কোনো সমাধান আসবে না। আপনি যদি দেখে থাকেন দেখবেন ভিক্টিমকে কীভাবে হাইলাইট করা হয়। এভাবে যদি ধর্ষককে হাইলাইট করা হতো এবং তাদের বিচারের আওতায় আনা হতো। এ ঘটনাগুলো যখন প্রতিনিয়ত ঘটতে থাকে তখন মানুষ ভাবে তারা ঘরেই নিরাপদ। যার ফলে অনেক নারী উচ্চ শিক্ষা লাভ করতে ব্যর্থ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর