July 9, 2026, 2:50 pm

নাটোরে সর্বহারা নেতাসহ নিষিদ্ধ আ’লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, October 22, 2025
  • 76 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নাটোরের নলডাঙ্গায় সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ । বুধবার রাত আড়াইটার দিকে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সর্বহারা নেতাসহ এই পাঁচ আওয়ামী লীগের নেতা ও কর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সর্বহারা নেতা মোঃ আতাউর রহমান (৫০), একই এলাকার মোঃ আব্দুল সাত্তার ছেলে যুবলীগের কর্মী মোঃ সোহাগ (৩৩) , পূর্ব মাধনগর গ্রামের মোঃ জামিল আরিন্দার ছেলে মাধনগর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সুজন আরিন্দা (৩১), একই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে আওয়ামী লীগ কর্মী মোঃ বাবুল (৫৫), ও মৃত শামসুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী মোঃ রুহুল আলম (৪২)।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃকতদের বিরুদ্ধে নলডাঙা উপজেলার বিভিন্ন এলাকায় চরমপন্থা কার্যক্রম , নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অনেক অভিযোগ রয়েছে। সর্বহারা নেতা আতাউর রহমান এর বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর