July 9, 2026, 12:18 am

আহত আনসার সদস্যদের দেখতে সিএমএইচে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Tuesday, October 21, 2025
  • 56 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত আনসার সদস্যদের দেখতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) এই পরিদর্শনকালে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, সিএমএইচ কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এস এম সোলায়মানসহ ফায়ার সার্ভিস, আনসার বাহিনী এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বরাষ্ট্র উপদেষ্টা আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের মনোবল অটুট রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি চিকিৎসকদের আহত সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
গত ১৮ অক্টোবর রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নি-নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে দ্রুত সাড়া দিয়ে অংশ নেয় আনসার বাহিনীর প্রায় ২,০০০ অঙ্গীভূত সদস্য। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে ২৫ জন আনসার সদস্য আহত হন, যাদের তাৎক্ষণিকভাবে সিএমএইচ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে বাহিনীর সদস্যদের সাহস, ত্যাগ ও দায়িত্ববোধের প্রশংসা করেন এবং বলেন, ‘জাতির দুর্দিনে আপনাদের এই আত্মোৎসর্গ আমাদের গর্বিত করেছে। আপনারা দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের সেবায় নিয়োজিত হবেন—এটাই আমাদের প্রত্যাশা।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর