July 9, 2026, 5:00 pm

‎টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Tuesday, October 21, 2025
  • 73 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীতে এলাকাবাসীর পিটুনিতে অজ্ঞাতনামা (৩৫) এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। ‎থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
‎পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দুজন যুবক টঙ্গীর স্টেশন রোড এলাকায় বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাঁদের একজনকে আটক করলেও অপরজন কৌশলে পালিয়ে যান। পরে এলাকাবাসী আটক যুবকের হাত-পা রশি দিয়ে বেঁধে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
পরে মরদেহটি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
‎স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, টঙ্গীর স্টেশন রোড এলাকায় দৈনিক ২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুজন যুবক বাসের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী তাঁদের আটক করলেও একজন পালিয়ে যান। পরে আটক অপরজনকে পিটুনি দেওয়া হয়। তাঁর মৃত্যুর পর এলাকাবাসী শরীরে লবণ ছিটিয়ে দেন।
এ বিষয়ে ‎টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, মৃত ওই যুবকের নাম-পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর