July 9, 2026, 5:01 pm

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট Tuesday, October 21, 2025
  • 70 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার :: ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।২০ শে অক্টোবর(সোমবার) সকালে কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত “শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা”নাসিরাবাদ কলেজ অডিটোরিয়ামে পরামর্শ করেন। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ এস এম আমানুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মোঃ নূরুল ইসলাম, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ শহীদুল্লাহ্,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লুৎফুন নাহার।সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.এটিএম জাফরুল আলম।বক্তব্য রাখেন নাসিরাবাদ কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী,আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম সহ আরো অনেকেই।সভায় ময়মনসিংহ,নেত্রকোনা ও শেরপুর জেলার বিভিন্ন কলেজর অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতিগণ অংশ গ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর