July 9, 2026, 1:38 am

টঙ্গীতে জামায়াতের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, October 17, 2025
  • 83 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গী পূর্ব থানার ৫৬ নং ওয়ার্ডের জামায়াতের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে এ সমাবেশ আয়োজন করা হয়। টঙ্গী পূর্ব থানা জামায়াতের ৫৬ নং ওয়ার্ড আমির এবিএম সাইফুল্লাহ সভাপতিত্বে ও সেক্রেটারি মো: গোলাম ইদ্রিস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী গাজীপুর জামায়াত মনোনীত এমপি প্রার্থী তুরস্কের তোকাত গাজী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.হাফিজুর রহমান।
তিনি বলেন, আওয়ামী লীগ আমলে শত শত মায়েক বুক খালি হয়েছে, শত শত সন্তান এতিম হয়েছে, শত শত মা বিধবা হয়েছে। সেই ফ্যাসিবাদি বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াতে ইসলামী। আর জামায়াতে ইসলামীই সবচেয়ে বেশী এদেশে আন্দোলন করেছে।গাজীপুর কে আধুনিক ও বাস যোগ্য করার জন্য দাঁড়ি পাল্লায় ভোট চেয়েছেন তিনি।
শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তাদের রক্তের মূল্য ইনশাআল্লাহ আমরা পরিশোধ করবো এ দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- গাজীপুর মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি আজহার মোল্লা, টঙ্গী পূর্ব থানা আমির মোঃ নজরুল ইসলাম, ৪৫ নং ওয়ার্ড সভাপতি নাসির উদ্দিন, টঙ্গি পূর্ব থানা যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ৪৩ নং ওয়ার্ড আমীর আবু হানিফ তুহিন, ৫৭ নং ওয়ার্ড আমীর ওবায়দুল্লাহ, খলিলুর রহমানক, হাবিব খান, হোসেন আলী প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর