July 9, 2026, 9:50 pm

ভাওয়াল মির্জাপুর কলেজের সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Reporter Name
  • আপডেট Thursday, October 16, 2025
  • 84 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের স্নাতক (সম্মান) শ্রেণীর চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলা বিভাগের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান তৃপ্তি ঘোষ, বিভাগের প্রভাষক মোঃ সফিকুল ইসলাম, মোঃ আরিফ হোসেন, মোঃ হাবিবুল্লাহ, উম্মে কুলসুম রুপা, শামীম আরা রিফাত ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এরআগে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও মিষ্টি এবং কেক কেটে বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর