July 9, 2026, 9:50 pm

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার

Reporter Name
  • আপডেট Thursday, October 16, 2025
  • 66 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলো ঈশ্বরপুর গ্রামের মৃত. হারুন অর রশিদের ছেলে নজরুল ইসলাম (৩৯) এবং উত্তর খলাপাড়া গ্রামের মো. হযরত আলীর ছেলে রানা হামিদ (৩৩)।
কালীগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক আলামিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০ গ্রাম ওজনের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকা, একটি কালো রঙের আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল (নম্বর: ঢাকা মেট্রো-ল-43-3137) জব্দ করা হয়।
এ ঘটনায় থানার এসআই আসলাম খান বাদী হয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা (নং-২৪, তারিখ-১৬/১০/২০২৫) দায়ের করেছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর