July 9, 2026, 9:50 pm

গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আরিফ হাওলাদারের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, October 16, 2025
  • 150 জন দেখেছে

আশরাফুল শ্রাবন :: “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক” এই শ্লোগানকে সামনে রেখে টঙ্গীতে গণসংযোগ, লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আরিফ হাওলাদারের পক্ষে দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আনিসুর রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ৫৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আবু বকর সিদ্দিক।
আবু বকর সিদ্দিক বলেন, দলকে ভালোবাসি আমার নেতা আরিফ হাওলাদার ভাইয়ের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাই ও ভোট চাই। গণসংযোগ ও লিফলেট বিতরণ টঙ্গী পূর্ব থানার সামনে থেকে শুরু করে ষ্টেশন রোড হয়ে মিলগেট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গাজীপুর-৬ আসনে আরিফ হাওলাদারের কোন বিকল্প নেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর