August 25, 2026, 12:30 pm

উত্তরায় উইন্ডি গ্রুপের ভল্ট থেকে এক কোটি টাকা চুরি, ৫৮ লাখ টাকা উদ্ধার দুইজন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Thursday, October 16, 2025
  • 100 জন দেখেছে

এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার উইন্ডি গ্রুপের কর্পোরেট অফিসের ভল্ট থেকে এক কোটি টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গল ও বুধবার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— রাশেদ নিজাম ও সাইদুর রহমান। উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, গ্রেপ্তার দুইজনের কাছ থেকে মোট ৫৮ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৯৫ নম্বর বাসায় অবস্থিত উইন্ডি গ্রুপের কর্পোরেট অফিসে ৩ অক্টোবর সন্ধ্যা ছয়টা ও ৪ অক্টোবর সকাল ৭টা ৪৬ মিনিটে ফাইন্যান্স বিভাগের ডেপুটি ম্যানেজার রাশেদ নিজাম অফিসের ভল্ট খুলে লকার থেকে এক কোটি টাকা চুরি করে পালিয়ে যায়। ঘটনার পর উইন্ডি গ্রুপের ডিজিএম (অ্যাডমিন, এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স) হাসিম মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি চুরির মামলা করেন।
মামলার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পল্লবী থানাধীন ব্লক-বি, রোড নং ০৯ এর ১৫২ নম্বর বাসা থেকে মূল আসামি রাশেদ নিজামকে গ্রেপ্তার করা হয়। তার লাগেজ থেকে উদ্ধার করা হয় নগদ ৩০ লাখ টাকা। পরবর্তীতে রাশেদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী সাইদুর রহমানকে সাভারের ব্যাংক কলোনি এলাকার বি/৪২ নম্বর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় আরও ২৮ লাখ ৮৪ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর