July 9, 2026, 1:38 am

দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচিত সরকারের বিকল্প নেই : নীরব

Reporter Name
  • আপডেট Wednesday, October 15, 2025
  • 63 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। আজ বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর তেজগাঁও থানা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। ফার্মগেট আনন্দ সিনেমা হল এলাকা থেকে জাহানারা গার্ডেন, গ্রিন রোড, তেজতুরি বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি।
সাইফুল আলম নীরব বলেন, অনির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। গণতন্ত্র না থাকলে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছিল, তা ব্যাহত হবে এবং মানুষ হতাশ হয়ে পড়বে।
তিনি বলেন, যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, তাদের একটি মাস্টারপ্ল্যান আছে। তারা শর্ত দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। উদ্দেশ্য- জাতীয় নির্বাচন বিলম্বিত করা। কিন্তু জনগণ এ ব্যাপারে সজাগ রয়েছে।
দলে শৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলার কোনো স্থান নেই উল্লেখ করে বিএনপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা কোনো বিশৃঙ্খলাকারী, অন্যায়কারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না। এমনকি সে যদি আমাদের দলের কেউ-ও হয়, তবু তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নীরব বলেন, গণতন্ত্রের সম্ভাবনাকে রক্ষা করতে এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য অপরিহার্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর