July 9, 2026, 8:37 pm

অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল, গ্রেফতার ৩

Reporter Name
  • আপডেট Wednesday, October 15, 2025
  • 72 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সম্প্রতি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সদর ইউনিয়নের এক নির্জন স্থানে সন্ত্রাসীদের অস্ত্র প্রশিক্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন রাসেল হাওলাদার, সাখাওয়াত ব্যাপারী ও তারেক খান।  মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মীরেরবাগ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ বুধবার বিকালে এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ওই ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী রাসেল হাওলাদার ও তার দুই সহযোগী সাখাওয়াত ব্যাপারী ও তারেক খানকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকস দল ঢাকা জেলা পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে।
এতে আরও জানানো হয়, আসামি রাসেল হাওলাদার ১১ মামলার আসামি। প্রায় এক বছর আগে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন তিনি। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদপূর্বক অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আসামি গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর