July 9, 2026, 7:30 pm

সাভারে ডিবি পরিচয়ে ২৫ লাখ টাকা ডাকাতি, ৯ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, October 14, 2025
  • 71 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সাভারে ডিবি পুলিশ পরিচয়ে তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ডাকাতির ঘটনায় নয়জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৩ অক্টোবর) রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের তুরাগ এলাকা থেকে ডেলিকেট গার্মেন্টসের ২৫ লাখ টাকা ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে একদল ডাকাত। ঘটনাটির পরপরই সাভার মডেল থানায় মামলা করা হলে মামলাটি ছায়া তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো— শহিদুল ইসলাম (ডাকাত দলের প্রধান), সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে ডাকাতির ৫ লাখ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সাত দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হবে। ডাকাতির বাকি ২০ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর