November 27, 2026, 12:10 am

বিপিএম-পিপিএম পাচ্ছেন ৬ পুলিশ সদস্য

Reporter Name
  • আপডেট Monday, October 13, 2025
  • 119 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গত মে ও জুন মাসে সারা দেশে পুলিশের অপারেশনাল কার্যক্রমে সাহসিকতাপূর্ণ, পেশাদারিত্ব ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ক্যাটাগারিতে ছয়জনকে মনোনীত করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
পদক পাচ্ছেন যার : পদকের জন্য মনোনীতদের মধ্যে বিপিএম পদক পাচ্ছেন এএসআই (নিরস্ত্র) আতিক হাসান। আর পিপিএম পদক পাচ্ছেন পাঁচজন– ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব, কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার এসআই (নিরস্ত্র) এমদাদুল হক, মুন্সিগঞ্জ সদর থানার হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই (নিরস্ত্র) এমদাদুল হক, গাজীপুর হাইওয়ে পুলিশের কনস্টেবল আমিনুর রহমান খান ও ডিএমপির কনস্টেবল সুজন আলী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর