October 9, 2026, 2:26 pm

টঙ্গীতে আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, October 13, 2025
  • 125 জন দেখেছে

শারমিন আক্তার:: গাজীপুর মহানগরীর টঙ্গীর রেলস্টেশন এলাকার নিরালা আবাসিক গেস্ট হাউজে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আসিত সাহা (৩৫)। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃত অসিত সাহা মানিকগঞ্জ সদরের আটাশি গদারপট্টি এলাকার অজিত সাহার ছেলে।
পুলিশ জানায়, হোটেল কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে হোটেলের একটি কক্ষ থেকে যুবক অসিত সাহার লাশটি উদ্ধার করা হয়। লাশটির পাশেই তার মানিব্যাগ ও মোবাইল পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা ন্যাচারাল ডেথ। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর