July 9, 2026, 5:02 pm

দায়িত্বশীলদের কাজ শুধু পদবি বহন নয় : শিবির সভাপতি

Reporter Name
  • আপডেট Monday, October 13, 2025
  • 96 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ছাত্রশিবির শুধুমাত্র একটি ছাত্রসংগঠন নয়, এটি বাংলাদেশের তৌহিদী জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বলে জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, ‘দায়িত্বশীলদের কাজ শুধু পদ বহন করা নয়, এটি একটি বড় আমানত। নৈতিকতাবোধ, দেশপ্রেম ও সচ্চরিত্রের মাধ্যমে যোগ্য নেতৃত্ব গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য।’ আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে খুলনা মহানগর শাখার থানা সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবিরের দায়িত্বশীলদের কাজ শুধু পদবির নয়, এটি একটি আমানত। এই আমানত সঠিকভাবে পালনের জন্য সবাইকে হতে হবে ত্যাগী, পরিশ্রমী ও সময়নিষ্ঠ।’
তিনি বলেন, ‘সংগঠনের দায়িত্বশীলদের জ্ঞানের পথে এগিয়ে যেতে হবে এবং কোরআন-সুন্নাহর পাশাপাশি বিশ্বব্যবস্থা ও সমসাময়িক রাজনীতির ধারা সম্পর্কে ধারণা রাখতে হবে। ক্যাম্পাস ও পাড়া-মহল্লাকে ইসলামের ঘাঁটিতে পরিণত করতে হবে।
দায়িত্বশীলদের নৈতিক উন্নতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ছাত্রশিবিরের নেতৃত্বকে আমলের দিক থেকেও শ্রেষ্ঠ হতে হবে। মসজিদ আবাদ রাখা ও জামায়াতে নামাজ আদায় নিশ্চিত করা জরুরি। আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে ফরজ-ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদাতকেও দৈনন্দিন জীবনের অংশ করে নিতে হবে।’ সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি রাকিব হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা উত্তর সভাপতি আবু ইউসুফ ফকির, মহানগর শাখার দপ্তর সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল্লাহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমেদ সালেহীন, প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, এইচআরডি সম্পাদক কামরুল হাসান, ছাত্র অধিকার সম্পাদক ইমরানুল হক ও মাদরাসা সম্পাদক হাফেজ মুজাহিদুল হক।
মতবিনিময়সভায় মহানগরের অন্তর্ভুক্ত বিভিন্ন ক্যাম্পাস ও থানার সভাপতি ও সেক্রেটারিরা বার্ষিক পরিকল্পনার আলোকে নিজেদের কার্যক্রম উপস্থাপন করেন। কেন্দ্রীয় সভাপতি তাদের কাজ আরো গতিশীল করার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর