July 9, 2026, 2:43 pm

শ্রীপুরে অসহায়দের মাঝে বিএনপির খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • আপডেট Saturday, October 11, 2025
  • 71 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে প্রতি শুক্রবার খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দলের নেতারা জানিয়েছেন প্রতি শুক্রবার নিয়মিতভাবে এই কর্মসূচি পরিচালনা করা হবে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকালে রাজাবাড়ী এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় তিনি বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতি। বিএনপি সব সময় দুঃসময়ে মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা বিভিন্ন ভাবে মানবিক কর্মসূচী নিযে মাঠে আছি। খারার বিতরন এমন কাজেরই একটি অংশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ, সদস্য ও ইউসিসি এর সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, সহ সভাপতি কাজিম উদ্দিন ফকির, আব্দুল বারেকসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হক শাহীন, প্রথম যুগ্ম আহ্বায়ক এডভোকেট মহিদুল ইসলাম নয়ন এবং সদস্য সচিব রাকিব সরকারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা জানান, মানবিক এই কার্যক্রম অব্যাহত রেখে ভবিষ্যতে অসহায়দের সহায়তায় আরও নানা উদ্যোগ নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর