July 9, 2026, 3:59 am

দেশে ফিরেই ফিলিস্তিনকে নিয়ে যে বার্তা দিলেন শহিদুল আলম

Reporter Name
  • আপডেট Saturday, October 11, 2025
  • 66 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: ইসরাইলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন মানবাধিকার কর্মী ও আলোক চিত্রী শহিদুল আলম। এ সময় দেশবাসী ও সরকারকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শহিদুল আলম বলেন, এখনো গাজা মুক্ত হয়নি। সেখানে এখনো আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হয়, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়। এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইসরাইলি কর্তৃপক্ষ কর্তৃক শহিদুল আলমকে আটকের পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার এবং তার মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। এর আগে, তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান তিনি। আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ ‘কনশানস’ জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে বুধবার ভোরে অপহরণ করে ইসরাইলি দখলদার বাহিনী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর