July 9, 2026, 2:45 pm

গাজীপুরে চান্দনা চৌরাস্তায় খাবার হোটেলে অগ্নিকাণ্ড

Reporter Name
  • আপডেট Friday, October 10, 2025
  • 72 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় একটি খাবার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, চন্দনা চৌরাস্তা এলাকায় নাম্বার ওয়ান রেস্তোরাঁয় হঠাৎ আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর