July 9, 2026, 3:58 am

ইসলামী আন্দোলনের ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

Reporter Name
  • আপডেট Friday, October 10, 2025
  • 70 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক :: মহাপবিত্র কুরআন শরীফ নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।সমগ্র বিশ্ব থেকে পঠিত দৈনিক আল ইহসান পত্রিকার সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে লিগ্যাল নোটিশটি পাঠান।
লিগ্যাল নোটিশে বলা হয়,গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে ইউটিউবে”চরমোনাই দর্পণ” চ্যানেলে পোস্টকৃত একটি ভিডিওক্লিপে দেখা যায় যে. ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য প্রদান করেন।
বক্তব্যে ফয়জুল করিম বলেছিলেন, “শুধু কুরআন কিচ্ছু না” এবং “শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি”।নোটিশে বলা হয়, ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কুরআনুল কারীমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থী এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। পবিত্র কুরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিক নির্দেশনা মূলক গ্রন্থ,যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার ৩ (তিন) দিনের মধ্যে ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তাঁর উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে দ্বীন অবমাননা মূলক মন্তব্য আর করবেন না এমন প্রতিশ্রুতি দিতেও ফয়জুল করিমকে আহবান জানানো হয়েছে। অন্যথায় নোটিশদাতা আইনের আশ্রয় নেবেন বলে নোটিশে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর