July 9, 2026, 3:58 am

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

Reporter Name
  • আপডেট Friday, October 10, 2025
  • 63 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকেল ৫টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সৈয়দ মনজুরুল ইসলামের ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল।
১৯৫১ সালে সৈয়দ মনজুরুল ইসলামের জন্ম হয় সিলেটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। পরে নিজ বিভাগে শিক্ষকতা শুরু করেন। ২০১৮ সালে অবসরে যান তিনি। এরপর ইউল্যাবে যোগদান করেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর