July 9, 2026, 3:59 am

রাসায়নিক দুর্ঘটনায় প্রস্তুতি শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ

Reporter Name
  • আপডেট Thursday, October 9, 2025
  • 61 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ‘‘রাসায়নিক দুর্যোগ-দুর্ঘটনায় হাসপাতালসমূহের প্রস্তুতি” শীর্ষক পাঁচদিন ব্যাপী একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা গোল্ডেন টিউলিপ দ্যা গ্র্যান্ডমার্ক, ঢাকায় সমাপ্ত হয়েছে। আজ বৃহস্পতিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপির) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্গানাইজেশন ফর দ্যা প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ) এর পরিকল্পনায় এবং বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর বাস্তবায়ন করে।
গত ৫ অক্টোবর শুরু হওয়া এই প্রশিক্ষণে বাংলাদেশসহ এশিয়ার ১০ টি দেশের ১৮ জন প্রশিক্ষণার্থী এবং ৬ জন দেশি-বিদেশি প্রশিক্ষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের ব্যবহারিক ক্লাসসমূহ সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে দেশ-বিদেশের অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি এই প্রশিক্ষণে অংশগ্রহনকারী এবং প্রশিক্ষকগণের মধ্যে সনদপত্র বিতরণ করেন। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান রাসায়নিক দুর্যোগ- দুর্ঘটনা পরবর্তী চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অত্যন্ত কার্যকরী হবে বলে প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও রাসায়নিক দুর্যোগ/দুর্ঘটনায় সংশ্লিষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় হাসপাতালসমূহের প্রস্তুতির উপর তিনি অধিকতর গুরুত্ব আরোপ করেন। এই প্রশিক্ষণে তিনি কেমিক্যাল উইপন্স কনভেনশন বাস্তবায়নে ওপিসিডব্লিউ এর সকল উদ্যোগের বিষয়ে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর