July 9, 2026, 1:33 pm

আগামীর বাংলাদেশে চাঁদাবাজি মাদক সন্ত্রাস থাকবে না : নজরুল ইসলাম আজাদ

Reporter Name
  • আপডেট Thursday, October 9, 2025
  • 112 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আগামীর বাংলাদেশে কোনো প্রকার চাঁদাবাজি মাদক সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না। আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার পাঁচরুখী এলাকায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, জননেতা তারেক রহমান লন্ডনে থেকেও দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে কাজ করে যাচ্ছেন। তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে ফ্যাসিস্টমুক্ত করেছেন। আমরা সবাই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে কাজ করে যাব। সবাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করবেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সহসভাপতি শাকিল হাসানসহ আরও অনেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর