শারমিন আক্তার :: গাজীপুর মহানগরীর টঙ্গী বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী দেলোয়ারের উপর হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে গত ৭ অক্টোবর। এ ঘটনায় দেলোয়ার খান দুলু টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৬/৭জনকে আসামী করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আসামীরা হচ্ছেন-আসাদুর রহমান কিরন (৪৫), খোকন (৫০), মনির (৪০) রুবেল (৪০), সোবহান (৫০), শাহ আলম ও মজিবর।
খোঁজ নিয়ে জানা যায়, টঙ্গী বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী দেলোয়ার খান দুলুর উপর কোন হামলার ঘটনা ঘটেনি। কিন্তু তার উপর হামলা করা হয়েছে মর্মে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি গণমাধ্যম কর্মীদের মিথ্য তথ্য দিয়ে ব্যবসায়ীদের মাঝে প্রভাকান্ড ছড়িয়েছেন। পরবর্তীতে টঙ্গীবাজারের সকল ব্যবসায়ী একত্রিত হয়ে পুনরায় গণমাধ্যম কর্মীদের কাছে পুরো ঘটনার বর্ণনা তুলে ধরেন।
ব্যবসায়ীরা জানান, দেলোয়ার খান দুলু যাদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছিল সেটি আদৌ সত্য নয়। এছাড়াও দেলোয়ার খান দুলুর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। দেলোয়ারের কাছে বহু মানুষ টাকা পাবে। ইতিপূর্বে দেলোয়ার অনেক মানুষের উপর হামলাও করেছে। দেলোয়ার খান দুলু আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিনের চাচাতো ভাই। আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।