July 9, 2026, 12:20 pm

গাজীপুরের সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ২৫ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর

Reporter Name
  • আপডেট Wednesday, October 8, 2025
  • 64 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) কর্তৃক সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ে এই চেক প্রদান করেন জেলা প্রশাসক নাফিসা আরেফিন।
এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক মাহফুজুর রহমান, মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিন প্রমুখ।
এ সময় নিহত অহিদুলের স্ত্রী জোসনা খাতুন বলেন, গত ১ বছর আগে আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। দুটি সন্তানকে নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম। আজকে ৫ লাখ টাকা পেলাম, এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হ”েছ। এই টাকা দিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকতে পারবো। যারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞ।
বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান বলেন, বিআরটিএ ট্রাস্টি বোর্ড আজ গাজীপুরে ৫ জনকে ২৫ লাখ টাকা চেক দিয়েছে। যদিও এই অর্থ মৃত্যুর ক্ষতিপূরণ হয়না, তবুও এটি নিহতদের পরিবারে কিছুটা সহায়তা হবে। গাজীপুর থেকে কিছুদিনের মধ্যেই আরও পৌনে ২ কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে।
বিআরটিএ সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমানাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ট্রাস্টিবোর্ড আবেদনটি যাছাই-বাছাই পূর্বক অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়।
সড়ক দুর্ঘটনায় যারা নিহত হয়েছিলেন তারা হ”েছন-আবু বক্কর সিদ্দিক, বিজয় হোসেন, অহিদুল ইসলাম, সুমন হোসেন ও মনিরা খাতুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর