July 9, 2026, 12:27 pm

গাজীপুরের শ্রীপুরে আকন্দ ফাউন্ডেশনের পরিচ্ছন্ন অভিযান

Reporter Name
  • আপডেট Tuesday, October 7, 2025
  • 70 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম:: গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশন। আজ মঙ্গলবার দিনব্যাপী মাওনা চৌরাস্তার উড়াল সড়কের নীচে দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনার ভাগাড়ে এই অভিযান কার্যক্রম শুরু করা হয়। এতে স্থানীয় সচেতন নাগরিক ফোরামের সহযোগীতায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী অভিযানে যোগ দেন।
এ সময় আকন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান আকন্দ বলেন, “বদলে যাবো আমরা, বদলে যাবে দেশ” এই শ্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্ন শ্রীপুর গড়তে আমরা পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছি। আমরা সবার সহযোগিতায় আগামীর বাসযোগ্য একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলবো।
তিনি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। আমরা আমাদের শ্রীপুরকে একটি পরিচ্ছন্ন মডেল নগরী হিসেবে গড়ে তুলব। যাতে সারা দেশের প্রত্যেকটি থানার মানুষ এটাকে উদাহরণ হিসেবে নিতে পাড়ে। এতে পুরো দেশটাই পরিচ্ছন্ন দেশে পরিণত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর