August 24, 2026, 3:12 am

ঈশ্বরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • আপডেট Monday, October 6, 2025
  • 109 জন দেখেছে

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামে পুকুরে ডুবে সাফুয়ান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল ছোট্ট সাফুয়ান। এক পর্যায়ে পরিবারের অজান্তে সে পুকুরের পানিতে পড়ে যায়। কিছু সময় পর স্বজনেরা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাফুয়ান উচাখিলা ইউনিয়নের গোল্লা জয়পুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে মায়ের সঙ্গে নানাবাড়ি চরহোসেনপুর গ্রামে বসবাস করছিল। অকালপ্রয়াত এই শিশুর মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর