July 9, 2026, 11:09 pm

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকেট অনলাইনের মাধ্যমে কাটতে পারবেন

Reporter Name
  • আপডেট Monday, June 12, 2023
  • 138 জন দেখেছে

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ আগামী বুধবার (১৪ জুন) শুরু হচ্ছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের লড়াই মাঠে বসে উপভোগ করতে এবারও অনলাইনে টিকিট কাটার সুবিধা রেখেছে বোর্ড। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://ticket.tigercricket.com.bd/registration থেকে অনলাইনে টিকিট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আজ ১২ জুন দুপুর ২টা থেকে শুরু হয়েছে অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়া। দর্শকদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর থাকা লাগবে টিকিট কিনতে হলে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুটি টিকিট কিনতে পারবেন। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের পাশের টিকিট বুথ থেকে অনলাইনে ক্রয় করা টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করা যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে। টিকিটের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন কত টাকা গুণতে হবে সেটি এখনও জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর