July 4, 2026, 3:43 am

হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Sunday, August 31, 2025
  • 78 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক শাহসূফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (প্রকাশ বাবা ভাণ্ডারী)-এর নাতি ও গদিনশীন শাহসুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশর মাইজভাণ্ডারী ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটে বিদেশের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে তাঁর নামাজে জানাজা ও দাফনের বিষয়টি এখনো গাউছিয়া রহমান মনজিলের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়নি। শাহসুফি হাবিবুল বশর মাইজভাণ্ডারীর ইন্তেকালে মাইজভান্ডার দরবারসহ আশেক, ভক্ত ও মুরিদানদের মাঝে গভীর শোক নেমে এসেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর