July 4, 2026, 6:45 am

শ্রীপুরে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান

Reporter Name
  • আপডেট Friday, August 29, 2025
  • 68 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে গাজীপুরের শ্রীপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বেগম আয়েশা অডিটোরিয়াম প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নান।
জনাবালী মন্ডল শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আবুবকর সিদ্দিক মন্ডলের সভাপতিত্বে, আতিকুর রহমান আতিক ও কাওসার আহমেদ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. মোস্তাফিজুর রহমান রোমান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কারী সিরাজুল ইসলাম আহমদ, মো. শহিদুল ইসলাম, কেওয়া তমির উদ্দিন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. শামীম আহমেদ এবং সমাজসেবক মো. মোজাম্মেল হক মন্ডল প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তি তুলে দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর