July 4, 2026, 6:43 am

ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, August 28, 2025
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: জুলাই গণঅভ্যুত্থানে জীবন দানকারীদের স্মরণে ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শহীদদের স্মরণে ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে ঈশ্বরগঞ্জ পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য আলহাজ শাহ নুরুল কবির শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ৮ শতাধিক বিভিন্ন প্রজাতের ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।এ সময় সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ যে অপরিহার্য ভুমিকা পালন করবে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম ভূঞা,পৌর বিএনপির আহবায়ক সাইদুল হক, উপজেলা যুবদল সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফরিদ উদ্দিন,উপজেলা যুবদল নেতা সাইফুল সরকার,দুলাল,সোহেল ফকির, শফিক, শান্ত, শাহিন, আশিক, জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সাংগঠসিক সম্পাদক রেজাউল করিম সুজন, জেলা মৎসজীবি দলের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা হীরা,উপজেলা মৎসজীবি দলের সাবেক সাধারণ সম্পাদক লুতফুল কবির লিন্টু , পৌর তাতীদলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী উপজেলা ছাত্রদলের সিনি:যুগ্ম আহবায়ক মোবারক হোসেন, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জিকরুল হাসান জিকু,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল আলম সোহাগ,শ্রমিক দলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর