July 4, 2026, 6:42 am

জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে ও গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: সালাহ উদ্দিন সরকার

Reporter Name
  • আপডেট Thursday, August 28, 2025
  • 79 জন দেখেছে

মো: জাফর আলী:: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ভাবে উদযাপন করার লক্ষ্যে মহানগরীর টঙ্গী পশ্চিম থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর-৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাউদ্দিন সরকার। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এই দিনটি স্মরণীয়।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ উৎসব নয় বরং সংগ্রাম ও গৌরবের ইতিহাস স্মরণ করার দিন। প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি ও ৫৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, টঙ্গী বৃহত্তর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিখান, ৫৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: সেলিম, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, টঙ্গী পশ্চিম থানা শ্রমিক দলের সভাপতি মো: খোকন, সাধারণ সম্পাদক আমির হোসেন ও ৫৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিমসহ বিভিন্ন ওয়ার্ডর নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর